
|
‘নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’
প্রকাশ:
২৯ আগস্ট, ২০২৬, ০৯:১৩ রাত
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক নিজেদের ব্যর্থতা ঢাকতে অতীতের উপর দায় চাপানোর সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, দেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বলানির সংকট দিন দিন প্রকট রূপ ধারণ করছে। টেকসই ও কার্যকরী পদক্ষেপ নিতে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে সংশ্লিষ্ট মন্ত্রী, এমপি, কর্মকর্তারা অতীতের সরকারের উপর দায় চাপাচ্ছে। যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। শনিবার (২৯ আগস্ট) বিকাল ৪ টায় পল্টনস্ত আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের ২০২৭-২৮ সেশনের নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর সাহেব বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের ছয় মাস অতিক্রম হওয়ার পরও জাতীয় সংকট নিরসনে টেকসই কোন নীতিমালা প্রনয়ণ করতে পারেনি। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটছে। মাদকের সয়লাবে ছাত্র ও যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। নীতি নৈতিকতাহীন অমানবিক একটি সমাজ ব্যবস্থার দিকে আমরা ধাবিত হচ্ছি। এর থেকে পরিত্রাণ পেতে হলে শরীয়াভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠনের বিকল্প নেই। দলের মহাসচিব মাওলানা কাজী আতাউর রহমান বলেন, মাদক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ পুলিশ প্রশাসন বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দেশবাসীর চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি সরকারকে দ্রুত আইন-শৃঙ্খলা অবনতি প্রতিকারে উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদ মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম। আইও/ |