
|
কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত
প্রকাশ:
২৯ আগস্ট, ২০২৬, ০৬:২১ বিকাল
নিউজ ডেস্ক |
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় ২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে হাজিদের অভিজ্ঞতা ও বিভিন্ন সুযোগ-সুবিধার দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শনিবার (২৯ আগস্ট) কুমিল্লা জেলা ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মিজানুর রহমান। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বার কাউন্সিলের সাবেক সভাপতি আলহাজ আহসানুল্লাহ খন্দকার। এছাড়াও আমন্ত্রিত মেহমান হিসেবে বক্তব্য রাখেন সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাআত ফেডারেশনের চেয়ারম্যান মুফতি শেখ নাঈম বিন আব্দুল বারী। ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লা জেলার মাস্টার ট্রেইনার মাওলানা নোমান আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানটি এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে ২০২৬ সালে হজপালনকারীদের মধ্য থেকে অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন ব্যাংকার দালিলুর রহমান, প্রফেসর শাহজাহান, অ্যাডভোকেট আনোয়ারুল হক দিপু, ইপিজেডের অফিসার শফিকুর রহমান সরকার, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, এলজিইডির অফিসার রুহুল আমিন খন্দকার এবং ভেন্ডার আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য অতিথিবৃন্দ। মতবিনিময় সভায় বক্তারা এবং হজফেরত যাত্রীরা সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার নানামুখী সুযোগ-সুবিধার কথা কৃতজ্ঞতার সাথে তুলে ধরেন। তারা উল্লেখ করেন যে, সরকারিভাবে যাওয়া হাজিদের জন্য হজের দিনগুলোতে আরাফাত ও মুজদালিফায় যাতায়াতের ক্ষেত্রে বিশেষ মেট্রোরেল সুবিধা নিশ্চিত করা হয়। পাশাপাশি মক্কা ও মদিনায় হারাম শরিফের কাছাকাছি মানসম্মত উন্নত মানের বাড়ি ও হোটেলে আবাসন, তিন বেলা পুষ্টিকর ও মানসম্মত খাবার পরিবেশন এবং সার্বক্ষণিক উন্নত মেডিকেল বা স্বাস্থ্যসেবা প্রদান করা হয় বলে জানান তাঁরা, যা হাজিদের সফরকে অনেক সহজ ও আরামদায়ক করেছে। আইও/ |