জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী
প্রকাশ: ০২ জুলাই, ২০২৬, ০৮:৩২ রাত
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক:

জুলাই জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম জানানো হয়। একই সঙ্গে বলা হয়েছে, শিগগিরই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের তালিকা প্রকাশ করা হবে।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাবরুরুল হক। সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে সাইফুল্লাহ তামীমকে এবং সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. নায়েব আলী।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জামিল সিদ্দিকী। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আনাস বিন ইউসুফ এবং যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মোহাম্মদ সালাউদ্দিন সবুজকে।

এছাড়া সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, দপ্তর ও প্রকাশনা সম্পাদক সাজিদ আব্দুল্লাহ, প্রচার ও পরিকল্পনা সম্পাদক ইকরামুল মারজান চৌধুরী, শিক্ষা, পাঠাগার ও গবেষণা সম্পাদক রশিদ আহমদ তকি, অর্থ ও যোগাযোগ সম্পাদক আব্দুল্লাহ তানিম, সমাজকল্যাণ ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক কাজী আবু ফারাহ মুহাম্মদ জাইফ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আমান হোসাইন, আন্তর্জাতিক সম্পাদক এম. এম. মোজাম্মেল হক, ছাত্র ও যুবকল্যাণ সম্পাদক মো. শাহেদ কারীম ইমরুল, প্রশিক্ষণ ও পাঠচক্র সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম, মিডিয়া ও অনলাইনবিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান সরকার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ফাহাদ হোসেন এবং মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সম্পাদক হিসেবে ইফতেখার হোসাইন রাকীব দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন যুবাইর ফরীদ ও গাজী শরিফুল ইসলাম রাজু।

সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি। বাকি পদগুলোতে দায়িত্বপ্রাপ্তদের নামসহ পূর্ণাঙ্গ কমিটি পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

আওয়ার ইসলাম/জেডএম