
|
বাসের নিরাপত্তার চেয়ে অফিসের নিরাপত্তা নারীর বেশি জরুরী
প্রকাশ:
২৪ আগস্ট, ২০২৬, ১১:৩৩ দুপুর
নিউজ ডেস্ক |
মাওলানা আব্দুল মজিদ নারীর গন্তব্যে নিরাপদে পৌঁছা নিশ্চিত করতে ও আগ্রাসী হাতের অশ্লীল স্পর্শ থেকে উদ্ধারের জন্য আপনি আলাদা বাসের ব্যবস্থা করেছেন, অনেক ভালো কথা । কিন্তু অফিসে সিনিয়র বসদের যে আগ্রাসী হাতগুলো পদোন্নতি ও চাকরির বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতিনিয়ত নারীর ইজ্জত হরণ করছে তার হাত থেকে বাঁচানোর জন্য কি ব্যবস্থা করেছেন ? আপনি আধা ঘন্টার নিরাপত্তাহীনতাকে সংকট মনে করেছেন কিন্তু অফিসের ১০ ঘন্টার নিরাপত্তাহীনতাকে সংকট মনে করছেন না । এটা একটা দ্বিচারিতা নয় কি ? বাসের নিরাপত্তাহীনতা সাধারণত পরকীয়া সৃষ্টি করে না । পারিবারিক বন্ধনের জন্য তেমন কোন সংকটও সৃষ্টি করে না । কিন্তু অফিসের নিরাপত্তাহীনতা দাম্পত্য কলহ ও পারিবারিক বিচ্ছেদের কারণ হতে পারে যা একসময় সন্তানগুলোকে এতিম বানিয়ে দেয় । চোখে দেখা অভিজ্ঞতার আলোকে বলছি । দিনশেষে ফলাফল দাঁড়ালো আপনি অপরিচিত রাক্ষসের হাত থেকে বাঁচিয়ে পরিচিত রাক্ষসের হাতে নারীকে তুলে দিলেন । তাই কেবল যাত্রা পথে নয় বরং জীবনের সব ক্ষেত্রেই নারী-পুরুষের সহাবস্থান ধ্বংস করতে না পারলে দিনশেষে এটাও একটা নিষ্ফল কাজ হিসাবে গণ্য হবে হবে । তখন লোকে বলবে কৈ মাছ গরম তেল থেকে বাঁচতে যেয়ে আগুনে ঝাঁপ দিল । আরএইচ/ |