
|
ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ
প্রকাশ:
২৩ আগস্ট, ২০২৬, ০২:৫৬ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক আগামী ৭ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে। আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে স্বহস্তে লিখিত আবেদন জমা দিতে হবে ৬ সেপ্টেম্বরের মধ্যে। বাছাই ও ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ৭ সেপ্টেম্বর। কারা আবেদন করতে পারবেন আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। ইমামদের স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে ইমামতির প্রমাণপত্র এবং মাদ্রাসা শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের দেওয়া প্রমাণপত্র জমা দিতে হবে। এ ছাড়া এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিও প্রয়োজন হবে। প্রশিক্ষণের জন্য কোনো কোর্স ফি দিতে হবে না। তবে নির্বাচিত প্রার্থীকে নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা এবং জামানত হিসেবে ১ হাজার টাকা জমা দিতে হবে। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর জামানতের টাকা সনদপত্রের সঙ্গে ফেরত দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের ইমাম প্রশিক্ষণ একাডেমি ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সনদপত্র দেওয়া হবে। তবে প্রশিক্ষণ কেন্দ্রে যাতায়াতের জন্য কোনো টি.এ./ডি.এ প্রদান করা হবে না। আবেদনের শেষ সময়: ৬ সেপ্টেম্বর ২০২৬। এমএন/ |