
|
জমিয়তের ভাটারা থানার সভাপতি জাকির কাসেমী, সম্পাদক আনিসুর রহমান
প্রকাশ:
২৭ জুন, ২০২৬, ১১:৩৫ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আওতাধীন ভাটারা থানা শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে মুফতী জাকির হোসাইন কাসেমীকে সভাপতি, মুফতী আনিসুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা ডা. মোসাদ্দেক বিল্লাহ মাদানীকে সাংগঠনিক সম্পাদক করে নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। শুক্রবার (২৬ জুন) বাদ এশা রাজধানীর বারিধারা আন-নূর তাহফিজুল কুরআন মিলনায়তনে এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুফতী জাকির হোসাইন কাসেমী এবং সঞ্চালনা করেন মুফতী আনিসুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জমিয়তের কেন্দ্রীয় নেতা মুফতী মনির হোসাইন কাসেমী সংগঠনের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। তিনি দীন ও মিল্লাতের হেফাজতে জমিয়তে উলামায়ে ইসলামের অবদানের কথা উল্লেখ করে বলেন, প্রতিটি কর্মীকে প্রশিক্ষণের মাধ্যমে সৎ, যোগ্য ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি নীতির প্রশ্নে অটল থেকে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার আহ্বান জানান তিনি। সভায় বক্তারা আগামী ১১ জুলাই ২০২৬ অনুষ্ঠিতব্য ঢাকা মহানগর উত্তর শাখার কাউন্সিল সফল করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ এবং সকল দায়িত্বশীলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় আরও বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সহকারী প্রচার সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, সহ-অর্থ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম আশরাফী, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী জাবের কাসেমী এবং ভাটারা থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা হোসাইন আহমদ। কাউন্সিল শেষে ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা কারী আজাদ, মাওলানা হাফেজ নুরুল ইসলাম, মাওলানা আমানুল্লাহ, মাওলানা হাবীবুল্লাহ ইসলামপুরী, মানসুরুল হকসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জেডএম/ |