
|
কুমিল্লার প্রসিদ্ধ আলেম মাওলানা ছাদেকুর রহমানের ইন্তেকাল
প্রকাশ:
২১ আগস্ট, ২০২৬, ০৬:০৪ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার প্রসিদ্ধ আলেম, প্রবীণ ইমাম ও খতিব মাওলানা ছাদেকুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সময় টেলিভিশেনর অ্যাসোসিয়েট জয়েন্ট নিউজ এডিটর মুফতি আবদুল্লাহ তামীমের শ্রদ্ধেয় শ্বশুর। শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়ার আমড়াতলীর পূর্ব নলুয়া উত্তরপাড়া। মাওলানা ছাদেকুর রহমান হাটহাজারী মাদরাসার একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। দীর্ঘদিন কুমিল্লা শহরের বিভিন্ন মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ প্রায় ১৮ বছর কুমিল্লা সালাহউদ্দিন রোডস্থ সদর হাসপাতাল মসজিদে ইমাম-খতিবের দায়িত্ব পালন করেছিলেন। তাঁর ইন্তেকালে কুমিল্লার ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আইও/ |