
|
ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রকাশ:
২৬ জুন, ২০২৬, ০৪:০১ দুপুর
নিউজ ডেস্ক |
চীনে ৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার উদ্দেশে বেইজিং ত্যাগ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা) বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যরাও একই ফ্লাইটে ছিলেন। চীন সফরে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, সংযোগ, কৃষি ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া সফরকালে উভয় পক্ষ বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করে। জেডএম/ |