
|
আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট
প্রকাশ:
১৮ আগস্ট, ২০২৬, ১০:৩৫ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ‘সীরাতুন নবী সা. মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ ও সর্বকালের শ্রেষ্ঠ সফলতার ফর্মুলা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কোর্সে সিরাতের আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবন গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। আয়োজকরা জানান, এটি সাধারণ আলোচনা সভা নয়; বরং সিরাতকে জ্ঞান, উপলব্ধি ও জীবনচর্চার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেই কোর্সটি সাজানো হয়েছে। আধুনিক অস্থিরতা, নৈতিক অবক্ষয় ও বিভ্রান্তির সময়ে রাসুলুল্লাহ সা.-এর জীবনাদর্শ থেকে দিকনির্দেশনা গ্রহণের বিভিন্ন বিষয় এতে তুলে ধরা হবে। কোর্সে চার দিনব্যাপী ধারাবাহিক নিবিড় অনলাইন সেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে আখলাকে নববী সা.-এর ওপর বিশেষভাবে পাঁচটি সেশন থাকবে। পাশাপাশি ইসলাম ও রাসুলুল্লাহ সা.-এর জীবন নিয়ে আধুনিক ও সমসাময়িক প্রশ্নের জ্ঞানভিত্তিক বিশ্লেষণ এবং সিরাতের আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবন গঠনের দিকনির্দেশনা দেওয়া হবে। অংশগ্রহণকারীদের জন্য সার্বক্ষণিক যোগাযোগে থাকবে ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ। আন্তর্জাতিক এ কোর্সে রিসোর্স পারসন হিসেবে থাকবেন পাকিস্তান ও বাংলাদেশের প্রখ্যাত আলেম ও গবেষকরা। তারা হলেন—মাওলানা আবু সাবের আবদুল্লাহ, শাইখুল হাদিস, লেখক ও গবেষক; ড. হাফেজ সাইয়েদ আজিজুর রহমান, সিরাত গবেষক, দাঈ ও দাওয়াহ সেন্টার, করাচির প্রধান; মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মুহাদ্দিস, লেখক ও সিরাত গবেষক; মাওলানা আবু রাফআন সিরাজ, শিক্ষক ও হাদিস গবেষক, দারুল উলুম মাদানী নগর মাদরাসা; এবং মাওলানা মাহমুদ হাসান মাসরুর, আলেম ও চিন্তক। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৫ আগস্ট থেকে ২৮ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে কোর্সটি অনুষ্ঠিত হবে। প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত একটি করে সেশন থাকবে। তবে ১২ রবিউল আউয়াল, ২৬ আগস্ট বিশেষভাবে দুটি সেশন অনুষ্ঠিত হবে। কোর্সটির সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় থাকবেন আব্দুল গাফফার, ফাজিল, জামিয়াতুর রশিদ। যৌথ প্রযোজনায় রয়েছে জামিয়াতুল লুবাব আল-আলামিয়্যাহ, সোনারগাঁও, নারায়ণগঞ্জ এবং খানকাহে রশীদিয়া, ঢাকা। কোর্সে অংশগ্রহণের জন্য সিরাজাম মুনীরা ইনস্টিটিউটের ফেসবুক পেজে যোগাযোগ অথবা হোয়াটসঅ্যাপে +৯২ ৩২৬ ৩৩১৫০৪০ ও +৮৮০ ১৮৩৬ ৪৫৩৩০৩ নম্বরে যোগাযোগ করা যাবে। কোর্সের ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। এমএন/ |