মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা
প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৬, ০৯:৫৩ সকাল
নিউজ ডেস্ক

নিজ্সব প্রতিবেদক

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি পেটের একটি পীড়ায় ভুগছেন। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে যান মাওলানা উসমান ফয়েজী। সেখানে তিনি হাসপাতালের অধ্যাপক মহিবুর রহমানের চেম্বারে চিকিৎসা নেন।

তার অসুস্থতার খবর পেয়ে ঢাকার বেশ কয়েকজন আলেম হাসপাতালে ছুটে যান এবং মাওলানা উসমান ফয়েজীর সঙ্গে সাক্ষাৎ করে তার খোঁজখবর নেন।

মাওলানা উসমান ফয়েজীর ছেলে মাওলানা এখলাস ফয়েজী তার বাবার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া চেয়েছেন।

আরএইচ/