
|
ক্বারী আবু রায়হানের ওপর হামলা, জরুরি সংবাদ সম্মেলনের ডাক
প্রকাশ:
২৩ জুন, ২০২৬, ০৬:৪০ বিকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি ও জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগের সিনিয়র শিক্ষক আল্লামা ক্বারী আবু রায়হানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে একটি জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাত ৯টায় রাজধানীর পুরানা পল্টনস্থ হোটেল খানা বাসমতিতে (ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের পাশে) অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে সাম্প্রতিক হামলার ঘটনা, এর নিন্দা, বিচার দাবি এবং পরবর্তী কর্মসূচি নিয়ে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করা হবে। সংবাদ সম্মেলনটি গণমাধ্যমে যথাযথভাবে প্রচার ও প্রকাশের জন্য সাংবাদিকদের অনুরোধ জানিয়েছে ক্বিরাত সংস্থা কর্তৃপক্ষ। এর আগে ময়মনসিংহের ফুলবাড়িয়ার কালিবাজাইল গ্রামের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। হামলায় বিশিষ্ট এই আলেমের রানের হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। এই হামলার জন্য পরিবারের পক্ষ থেকে স্থানীয় জামায়াতের কয়েকজন নেতাকর্মীকে দায়ী করা হয়েছে। আইও/ |