সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
প্রকাশ: ২১ জুন, ২০২৬, ০৭:৫২ বিকাল
নিউজ ডেস্ক

সাভারে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

রোববার (২১ জুন) দুপুরে বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে জানান, দুপুরে সাভারের বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায় নিহতরা খেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আইও