চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা
প্রকাশ: ২০ জুন, ২০২৬, ০৯:৫৭ সকাল
নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের পশ্চিমে আবারও ২০ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে কঠোর নজরদারির কারণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেই প্রচেষ্টা রুখে দিয়েছে।

শনিবার (২০ জুন) ভোরে এই চেষ্টা চালায় বিএসএফ।

জানা গেছে শিবগঞ্জ উপজেলা চৌকা সীমান্তের শূন্যরেখা বরাবর ২০ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ।

এদের মধ্যে পাঁচজন পুরুষ, ১১ জন নারী এবং বাকিরা শিশু।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, বিষয়টি তিনি শুনেছেন।

এ-ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

জেডএম/