
|
জার্মান নারীর ইসলাম গ্রহণ, ভাইরাল ভিডিওতে শুভেচ্ছার জোয়ার
প্রকাশ:
১৯ জুন, ২০২৬, ০৯:১০ সকাল
নিউজ ডেস্ক |
জার্মানির এক নারী লিজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর তাঁর কালিমায়ে শাহাদাত পাঠের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সাড়া ফেলে এবং মুসলিমদের মধ্যে আনন্দের প্রতিক্রিয়া দেখা যায়। ভাইরাল হওয়া ভিডিওতে লিজাকে ইসলাম গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিতে দেখা যায়। ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার পর বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লিজার এই সিদ্ধান্তকে সত্য ও আধ্যাত্মিক প্রশান্তির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তাঁকে ইসলামে স্বাগত জানিয়ে তাঁর নতুন জীবনের জন্য শুভকামনা প্রকাশ করেছেন। বিভিন্ন ব্যবহারকারী মন্তব্যে লিজার জন্য দোয়া করে বলেন, মহান আল্লাহ তাআলা যেন তাঁকে ইসলামের ওপর দৃঢ়তা দান করেন, ঈমানকে আরও মজবুত করেন এবং দ্বীনের সঠিক পথে অটল থাকার তাওফিক দান করেন। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে ইসলাম গ্রহণের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। লিজার ইসলাম গ্রহণের ঘটনাও তেমনই একটি আলোচিত ঘটনায় পরিণত হয়েছে, যা মুসলিমদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। সূত্র: ইউএনএ নিউজ আইও |