
|
এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে
প্রকাশ:
১০ আগস্ট, ২০২৬, ১০:০৯ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল এবং সমমানের পরীক্ষার ফল আজ সোমবার (১০ আগস্ট) প্রকাশিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি সরকারি দুই ওয়েবসাইট eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd-এ প্রবেশ করে ফলাফল জানতে পারবেন। ওয়েবসাইটে ফল দেখতে সাধারণত পরীক্ষার নাম, পরীক্ষার বছর, বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে SSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার সাল লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের লিখতে হবে— SSC BOARD ROLL YEAR মাদরাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের লিখতে হবে— SSC MAD ROLL YEAR কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের লিখতে হবে— SSC TEC ROLL YEAR এরপর বার্তাটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। প্রতিটি এসএমএসের জন্য সব ধরনের করসহ ১ টাকা ৩৯ পয়সা চার্জ কাটা হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন ও এসএমএস—দুই মাধ্যমেই নিজেদের ফলাফল জানতে পারবেন। eduboardresult.gov.bd eduboardresult.gov.bd আরএইচ |