
|
সন্ধান মিলল জামেয়া দারুল মাআরিফের নিখোঁজ দুই শিক্ষার্থীর
প্রকাশ:
০৯ আগস্ট, ২০২৬, ০৫:৪৬ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামেয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়ার নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান পাওয়া গেছে। তারা হলেন—আহমদ ও হামেদুল্লাহ। বর্তমানে তারা সুস্থ ও নিরাপদ রয়েছেন। জামেয়া কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষকদের পাশাপাশি তাদের সহপাঠীদের সহযোগিতায় নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়। এর আগে গত ৭ আগস্ট রাতে ছাত্রাবাস থেকে বের হওয়ার পর তাদের আর সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিষয়টি জানাজানি হলে তাদের পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তাদের সন্ধানে সহযোগিতা চেয়ে বিভিন্ন মাধ্যমে তথ্য প্রচার করা হয়। অবশেষে শিক্ষকদের ও সহপাঠীদের প্রচেষ্টায় তাদের সন্ধান মেলে। বর্তমানে তারা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে জামেয়া কর্তৃপক্ষ। দুই শিক্ষার্থীর সন্ধান পেতে সহযোগিতা করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সব শুভাকাঙ্ক্ষীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে জামেয়া কর্তৃপক্ষ। আইও/ |