
|
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান
প্রকাশ:
০৮ আগস্ট, ২০২৬, ০৯:৫৬ রাত
নিউজ ডেস্ক |
পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেছেন সেনাপ্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (৮ আগস্ট) তিনি ঢাকা ত্যাগ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনরত বাংলাদেশি কন্টিনজেন্ট পরিদর্শন করবেন। এছাড়াও উভয় স্থানের রাষ্ট্রীয় এবং মিশনসংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন সেনাপ্রধান। আইও/ |