
|
হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ জনের
প্রকাশ:
০৬ আগস্ট, ২০২৬, ০৫:৪৫ বিকাল
নিউজ ডেস্ক |
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) আরও ছয়জন মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৮৬০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮১৮ জন। হাম শনাক্ত হয়েছে ৮৫ জনের এবং উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৩৩ জন। বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হামের উপসর্গ নিয়ে ঢাকায় চার ও সিলেটে দুজন মারা যায়। ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৭৬৪ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনের। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৬ হাজার ৭৪০ জনের। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৫০ হাজার ৩৭৮ জন। ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন। এসএইচ/ |