
|
কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম
প্রকাশ:
০৫ আগস্ট, ২০২৬, ১২:৩৯ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস হজরত মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী বুধবার (৫ আগস্ট) রাজধানীর শীর্ষ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারায় সহিহ বুখারি শরিফের বিশেষ দরস দিয়েছেন। দরসে জামিয়ার সম্মানিত আসাতিযায়ে কেরাম, মুফতিয়ান, মুহাদ্দিসীন এবং বিপুলসংখ্যক তালিবুল ইলম অংশগ্রহণ করেন। এ সময় তিনি সহিহ বুখারি শরিফের প্রথম হাদিসের ব্যাখ্যা-বিশ্লেষণ উপস্থাপন করেন এবং হাদিসশাস্ত্র অধ্যয়নের গুরুত্ব, ইখলাস, বিশুদ্ধ নিয়্যত, তাকওয়া ও ইলমের আমানত সংরক্ষণের বিষয়ে গুরুত্বপূর্ণ নসিহত করেন। দেওবন্দের মুহতামিম বলেন, কুরআন ও সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান অর্জন এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করার মাধ্যমেই ব্যক্তি, সমাজ ও সমগ্র উম্মাহর প্রকৃত কল্যাণ নিশ্চিত করা সম্ভব। ইলম তখনই কল্যাণকর হয়, যখন তা আন্তরিকতা, তাকওয়া ও আমলের সঙ্গে যুক্ত থাকে। শিক্ষার্থীদের উদ্দেশে মুফতি আবুল কাসেম নোমানী ইলম অর্জনে নিষ্ঠা, উস্তাদদের প্রতি যথাযথ আদব-সম্মান এবং আকাবিরে দেওবন্দের ইলমি ও আমলি ধারাকে ধারণ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি দীনি শিক্ষার প্রসার, উম্মাহর ঐক্য সুদৃঢ়করণ এবং ইসলাহি কার্যক্রম জোরদারে আলেম-উলামার দায়িত্ব ও ভূমিকার কথাও তুলে ধরেন। দরস শেষে উপস্থিত আলেম-উলামা, শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁর নিকট দোয়া গ্রহণ করেন। আরএইচ/ |