শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম
প্রকাশ: ০৪ আগস্ট, ২০২৬, ০৭:৩৮ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন বিশ্বের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি আবুল কাশেম নোমানী। 

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তার সফরের সময়সূচি অনুযায়ী আগামী ৭ আগস্ট (শুক্রবার) সকালে রাজধানীর আফতাবনগরে অনুষ্ঠিতব্য ‘খতমে নবুওয়াত কনফারেন্স-২০২৬’ উপস্থিত থেকে খতমে নবুওয়াতের আকিদা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

রাজধানীর বাড্ডার আফতাবনগরের আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম মাদরাসা প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।

আইও/