
|
চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম
প্রকাশ:
০১ আগস্ট, ২০২৬, ০৫:৪৪ বিকাল
নিউজ ডেস্ক |
উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যপীঠ দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। সফরসঙ্গী হিসেবে থাকছেন দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার সদস্য হজরত মাওলানা হাসান মাহমুদ রাজস্থানী এবং হজরতের সুযোগ্য সাহেবজাদাহ আবু উমায়ের নুমানী আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টায় তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সফরকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন কওমি মাদরাসায় আয়োজিত ধর্মীয় অনুষ্ঠান, ইলমি সেমিনার ও বিশেষ সমাবেশে অংশ নেবেন তিনি। বাংলাদেশে মুফতি আবুল কাসেম নোমানীর সফর বাস্তবায়ন কমিটির সিনিয়র সদস্য ও খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসীরুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন। বিস্তারিত সফরসূচি-
৪ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) দুপুর ১২:৩৫ মিনিটে ইন্ডিগো এয়ারলাইনসের মাধ্যমে দিল্লি থেকে ঢাকায় আগমন। রাতে অবস্থান: মুফতি জহিরুল ইসলাম সাহেবের বাসগৃহে। ৫ আগস্ট ২০২৬ (বুধবার) সকাল ৯:০০টা থেকে দুপুর ১:০০টা রাজধানীর ফার্মগেটের খামারবাড়িস্থ কেআইবি কমপ্লেক্সে মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ইলমি সেমিনারে প্রধান অতিথির বয়ান। দুপুরের খাবার ও আরাম: জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া, আরজাবাদ (মিরপুর)। দুপুর ৩:০০টা: এই মাদরাসায় উলামায়ে কেরামের উদ্দেশে বিশেষ নসিহত। বাদ মাগরিব: মারকাজুল ফিকরিল ইসলামি বসুন্ধরায় ইসলাহি বয়ান। ৬ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১০:০০টা: হেলিকপ্টার যোগে বগুড়ার উদ্দেশে রওয়ানা। দুপুর ১২:৩০ মিনিট: বগুড়া থেকে হেলিকপ্টার যোগে পিরোজপুর রওয়ানা। দুপুরের খাবার ও আরাম: আশরাফুল মাদারিস, পিরোজপুর। কাবলাল আসর: ‘তাহাফফুজে ফিকরে আকাবির’ এর বিশাল সমাবেশে গুরুত্বপূর্ণ বয়ান। বাদ আসর: ঢাকায় ফিরে আসা। রাতে: উত্তরা ঢাকায় উলামা ও আইম্মা কাউন্সিলের উদ্যোগে ‘দেওবন্দের ঐতিহ্য ও খিদমত’ শীর্ষক কনফারেন্সে নসিহত। রাতের অবস্থান: মুফতি জহিরুল ইসলাম সাহেবের বাসগৃহে। ৭ আগস্ট ২০২৬ (শুক্রবার) সকাল ১১ টা থেকে ১১টা ৩০ পর্যন্ত আল জামিয়াতুল ইসলামিয়া উদারাতুল উলুম আফতাবনগর মাদরাসায় বয়ান। নামাজে জুমা: জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, ঢাকায় আদায় ও বয়ান। বিকাল ৪:৩০ মিনিট: ইন্ডিগো এয়ারলাইনসের মাধ্যমে ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওয়ানা। আইও/ |