
|
বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে
প্রকাশ:
০১ আগস্ট, ২০২৬, ১২:২৬ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) ২০২৫–২৬ সেশনের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে। শনিবার (১ আগস্ট) সকাল ৯টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন দলের আমিরে মজলিস মাওলানা মামুনুল হক। দলীয় সূত্রে জানা গেছে, মধ্যাহ্ন বিরতিসহ অধিবেশনের কার্যক্রম একটানা বিকেল পর্যন্ত চলবে। অধিবেশনে সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, সাংগঠনিক বিষয়াদি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। আরএইচ/ |