সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় আলোচনা হলো যেসব বিষয়
প্রকাশ: ০৬ জুন, ২০২৬, ০৮:৪৩ রাত
নিউজ ডেস্ক

শনিবার (৬ জুন) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে আসন্ন বাজেট অধিবেশন উপলক্ষে ব্রিফিংয়ে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এ কথা জানান।

এদিন বিকেলে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংসদীয় দলের কাছে ৭ মন্ত্রী তাদের মন্ত্রণালয় সম্পর্কে ১২০ দিনের কার্যক্রম উপস্থাপন করেছেন।

সভা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন জাতীয় সংসদের চিফ হুইপ। তিনি জানান, সরকারদলীয় সংসদ সদস্যদের এ সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

চিফ হুইপ জানান, এক হাজার শয্যা বিশিষ্ট ৫টি হাসপাতাল করতে চীনের সঙ্গে চুক্তি হয়েছে। এ ছাড়া, স্কুলে মানসম্মত খাবার সরবরাহ না করায় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মো. নূরুল ইসলাম আরও জানান, সভায় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন দেশে চাঁদাবাজ ও মাদকের কোনো জায়গা হবে না। বিষয়টি স্বল্প সময়ে স্পষ্ট হবে। প্রধানমন্ত্রী এতে সায় দিয়েছেন।

সরকারদলীয় সংসদীয় সভায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে চিফ হুইপ বলেন, পৃথিবীর ইতিহাসে স্বল্পতম সময়ে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় হবে রোববার (৭ জুন)।

ব্রিফিংয়ে ৬৬ শতাংশ গ্রাহকের বিদ্যুতের বিল বাড়েনি বলেও জানান চিফ হুইপ।

আরএইচ/