
|
রাতের মধ্যে ঢাকাসহ ২৩ জেলায় বজ্রবৃষ্টির আভাস
প্রকাশ:
২৯ মে, ২০২৬, ০৬:০৩ বিকাল
নিউজ ডেস্ক |
দেশের ২৩ জেলায় একাধিকবার ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত/বজ্রবৃষ্টি/বৃষ্টি হতে পারে। শুক্রবার (২৯ মে) বিকেলে আবহাওয়া অধিদফতরের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। কালবৈশাখী/বজ্রপাত সতর্কবার্তা শিরোনামে আবহাওয়া অধিদফতরের বার্তায় বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুর, গাইবান্ধা, কুমিল্লা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ময়মনসিংহ, রংপুর, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কিছু স্থানে ২৯ মে রাত ৯টার মধ্যে একাধিকবার ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত/বজ্রবৃষ্টি/বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বজ্রপাতের সময়, ঘরের বাইরে যাবেন না। এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আইও |