
|
ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা যেখানে ঈদ করবেন
প্রকাশ:
২৭ মে, ২০২৬, ০৬:২৩ বিকাল
নিউজ ডেস্ক |
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বরিশালের ঐতিহ্যবাহী চরমোনাই মাদ্রাসায় অনুষ্ঠিত ঈদুল আজহার জামায়াতে নেতৃত্ব দেবেন। দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই, সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের চরমোনাইতে ঈদ করবেন। বুধবার (২৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এই তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে দলের অন্যান্য সদস্যদের ব্যাপারে বলা হয়, দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ জুরাইনের মুরাদপুর শাহী মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান ঈদ করবেন মিরপুরে। মিরপুর ডিওএইচএস রোড মসজিদে নামাজ আদায় করবেন। আরেক যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলমও মিরপুরে ঈদ করবেন। যুগ্মমহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ সাঈদনগর, ভাটারা কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজের ইমামতি করবেন। সহকারী মহাসচিব ও ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা আহমদ আব্দুল কাউয়ুম মেরাজনগরে ঈদ করবেন। আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা উত্তরে দলের ঘোষিত প্রার্থী আতিকুর রহমান মুজাহিদ মিরপুর রুয়াপ কেন্দ্রীয় জামে মসজিদে ঈদ আদায় করবেন। আইও |