
|
গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
প্রকাশ:
১৪ জুলাই, ২০২৬, ০৪:১৩ দুপুর
নিউজ ডেস্ক |
এখনো থামেনি হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নিশ্চিত হামে ১ জন এবং হামের উপসর্গে ৬ জনসহ মোট ৭ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত হাম সন্দেহে মোট ৬৭১ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৫ জনের মৃত্যু হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৬৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ ১৩ হাজার ২৪৪ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২২ জন, গত ১৫ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩ হাজার ৭৩৫ জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ২৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার ৩৮৩ জন। আইও/ |