উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ
প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬, ০৮:৩৪ রাত
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ভাষার শুদ্ধতা রক্ষা, প্রমিত উচ্চারণ শেখা এবং আত্মবিশ্বাসী বক্তা ও উপস্থাপক হিসেবে নিজেকে গড়ে তোলার লক্ষ্যে মাদরাসা শিক্ষার্থীদের জন্য আবাসিক ভিত্তিতে আয়োজন করা হয়েছে 'প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা বিষয়ক কোর্স'। এই কোর্সের চতুর্থ ব্যাচে ১০০ জন মেধাবী শিক্ষার্থীকে আংশিক স্কলারশিপ প্রদান করবে হাফেজ্জী হুজুর রহ. সেবা ফাউন্ডেশন।

জামিয়া বাবুস সালাম ও আওয়ার ইসলামের যৌথ উদ্যোগে আয়োজিত এই সাত দিনব্যাপী কোর্সে শিক্ষার্থীরা উচ্চারণ সমস্যা ও আঞ্চলিকতার জড়তা কাটিয়ে উঠতে বিশেষ প্রশিক্ষণ পাবে। আগামী ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত ঢাকার বিমানবন্দর এলাকায় অবস্থিত জামিয়া বাবুস সালাম মাদরাসায় এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণার্থীদের উচ্চারণ সমস্যার সমাধান, মুখের জড়তা দূরীকরণ, স্বর-সাধনা, বডি ল্যাঙ্গুয়েজ, মঞ্চ ও মিডিয়া উপস্থাপনা এবং ওয়াজ ও বক্তৃতার কলাকৌশল সম্পর্কে হাতে-কলমে শেখানো হবে।

কোর্সটিতে প্রশিক্ষক হিসেবে থাকছেন বিশিষ্ট মুহাদ্দিস ও লেখক মুহাম্মদ যাযনুল আবেদীন, মিডিয়া ব্যক্তিত্ব বিএম হারিস এবং জনপ্রিয় আবৃত্তি ও উপস্থাপক ইলিয়াছ হাসান।

কোর্সে অংশগ্রহণকারী মেধাবীদের জন্য আংশিক স্কলারশিপের ব্যবস্থা রাখা হয়েছে। আসন সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। আসন নিশ্চিত করতে বা বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ০১৯০২-৮৯১৯৯৬ নম্বরে (হোয়াটসঅ্যাপ, বিকাশ ও নগদ সুবিধা)।

আরএইচ/