বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস
প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬, ০৩:১২ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বন্যা দুর্গত মানুষের দুর্দশা স্বচক্ষে দেখতে এবং চলমান ত্রাণ কার্যক্রম পরিদর্শনে চট্টগ্রাম সফরে গেলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

সোমবার (১৩ ‍জুলাই) সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এবং সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ।

সফরকালে মাওলানা মামুনুল হক চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন, ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেবেন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের চলমান ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

এছাড়া তিনি বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করবেন এবং বন্যাদুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেবেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়ে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম আরও জোরদারের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি শুরু থেকেই বিভিন্ন এলাকায় ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। এই সফরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের প্রকৃত অবস্থা সরেজমিনে পর্যালোচনা করে ভবিষ্যৎ সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

আইও/