ব্যাংককে ভয়াবহ আগুনে নিহত ২৭
প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬, ০৮:৫৭ সকাল
নিউজ ডেস্ক

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের লাটফ্রাও এলাকায় এক খাবারের দোকান ও বারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় ১৮ জন গুরুতর আহত হয়েছেন। এলাকাটি চাতুচাক মার্কেট এবং ইউনিয়ন মলের কাছাকাছি অবাস্থিত।

রোববার (১২ জুলাই) রাত স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রং বিয়ার না লাট ফ্রাওয়ের এই আগুন নেভাতে ৩৫ মিনিট সময় লাগে ফায়ার সার্ভিসের।

গণমাধ্যম সূত্রে জানা যায়, হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে এবং ওই রেস্টুরেন্টে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মানুষ দিকবিদিক ছুটতে শুরু করে।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালে দেখা যায়, ভেতরে কিছু মানুষ আটকে পড়েছে এবং আগুন ছড়িয়ে পড়েছে। দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পর্যবেক্ষণে জানানো হয়েছে, রেস্টুরেন্টের ভেতর খুব সরু ছিল চিমনি। এ কারণেও হতাহতের সংখ্যা বেড়ে থাকতে পারে। তদন্ত চলছে।

স্থানীয় সময় রাত ১টা ৪২ মিনিটে প্রধানমন্ত্রী এবং ইন্টেরিয়র মিনিস্টার আনুথিন চার্নভিরাকুল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ২৭টি লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

নিহত ২৭ জনের মধ্যে ৯ জন পুরুষ এবং ১৮ জন নারী।

অগ্নিকাণ্ডের সময় উপস্থিত এক ব্যক্তি জানিয়েছেন, প্রথমে মেইন সুইচ বোর্ডে আগুন লাগে এবং এরপর সবকিছু খুব দ্রুত ঘটে। বিকট বিস্ফোরণ হয় এবং বাঁচতে সবাই ছোটাছুটি শুরু করে।’

উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় অনেকেই বাইরে বের হতে পারেননি। তারা ভবনের পেছনে চলে গিয়েছিলেন এবং ধোঁয়া ও আগুন থেকে বাঁচতে টয়লেটের ভেতরে আশ্রয় নিয়েছিলেন। আমরা বেশির ভাগ লাশ সেখানেই পেয়েছি।’

আইও/