কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন
প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ১০:০৬ রাত
নিউজ ডেস্ক

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ফরিদ হোসেন (৩০) নামের এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (১২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে রেলপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। ফরিদ হোসেন কালীগঞ্জ শহরের কণ্ঠ কর্মী আকবর হোসেনের ছেলে। 

স্থানীয়রা জানায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ডাউন ট্রেনের নিচে ঝাঁপ দেয় সে। এসময় প্রাণে বেঁচে গেলেও বিচ্ছিন্ন হয়ে যায় তার দই পা।

মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার শাহাজান আলী বলেন, ঘটনার পরপরই কালীগঞ্জ ফায়ার ফাইটারের একটি টিম তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমাইয়া শারমিন সুমি জানান, দুই পা বিচ্ছিন্ন অবস্থায় এক যুবককে ফায়ার সার্ভিস কর্মীরা হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়াই প্রাথমিক চিকিৎসার শেষে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। 

আইও/