‘স্মৃতি ও অভিব্যক্তি’ শীর্ষক স্মারকগ্রন্থ প্রকাশ উপলক্ষে দোয়া-মাহফিল বিকেলে
প্রকাশ: ১০ মে, ২০২৬, ০৯:১৯ সকাল
নিউজ ডেস্ক

ইমরান ওবাইদ, সাব-এডিটর

‘প্রফেসর মুহাম্মদ হামীদুর রহমান রহমাতুল্লাহি আলাইহি স্মৃতি ও অভিব্যক্তি’ শীর্ষক স্মারকগ্রন্থ প্রকাশ উপলক্ষে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ (রবিবার, ১০ মে ২০২৬) আসরের নামাজের পর ঢাকার উত্তরা মডেল টাউনোস্থ ‘মসজিদ আল মাগফিরায়’ এই মহতী দোয়া-মাহফিল অনুষ্ঠিত হবে।

প্রফেসর মুহাম্মদ হামীদুর রহমানের বড় সাহেবজাদা মুফতী মুহাম্মদ রিযওয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ।

মাকতাবাতুল আশরাফ-এর ব্যবস্থাপনা ও আয়োজনে অনুষ্ঠিত হবে উক্ত দোয়া-মাহফিল। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছে ‘মসজিদ আলমাগফিরাহ’-এর পরিচালনা কমিটি ও মুহিব্বীন হজরত রহ.।

উল্লেখ্য, ‘স্মৃতি ও অভিব্যক্তি’ শীর্ষক স্মারকগ্রন্থটি প্রফেসর মুহাম্মদ হামীদুর রহমান (রহ.)-এর স্মৃতি বিজড়িত বর্ণাঢ্য জীবনকে ঘিরে সাজানো। গ্রন্থটির সম্পাদনা করেছেন মুহাম্মদ হাবীবুর রহমান খান। প্রকাশ করেছে দীনি গ্রন্থের আস্থার ঠিকানা ‘মাকতাবাতুল আশরাফ’।