
|
নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মোস্তফা সুফীর ইন্তেকাল
প্রকাশ:
০৫ মে, ২০২৬, ০৬:৪১ বিকাল
নিউজ ডেস্ক |
নোয়াখালীর বিশিষ্ট আলেম, কোম্পানীগঞ্জ উপজেলা বসুরহাট আশরাফুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মোস্তফা সুফী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মঙ্গলবার (৫ মে) বিকেল ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালে স্থানীয় আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আজ রাত ১০টায় হাজারীহাট কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নোয়াখালীর প্রভাবশালী এই আলেম ইলম, আমল ও আখলাকের এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। হাজার হাজার মানুষকে তিনি দীনের পথে পরিচালিত করেছেন। এদিকে নোয়াখালীর প্রবীণ এই আলেমের ইন্তেকালে গভীর শোক জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের ভেরিফায়েড ফেসবুকে এক বার্তায় এই শোক জানানো হয়। আইও/ |