
|
প্রথমবারের মতো হতে যাচ্ছে ‘শাপলা গণহত্যা’ প্রদর্শনী
প্রকাশ:
০৩ মে, ২০২৬, ০৬:১৭ বিকাল
নিউজ ডেস্ক |
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে প্রথমবারের মতো একটি তথ্যচিত্র ও দলিলভিত্তিক প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ৫ ও ৬ মে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে এটি অনুষ্ঠিত হবে। এতে ঘটনার আলোকচিত্র, প্রত্যক্ষদর্শীদের বয়ান, প্রামাণ্য দলিল, সংবাদ প্রতিবেদন এবং শহীদদের স্মৃতিচারণ উপস্থাপন করা হবে। পাশাপাশি থাকবে তথ্যচিত্র প্রদর্শন ও সংক্ষিপ্ত আলোচনা পর্ব। আইও/ |