
|
মধুখালীতে মোটরসাইকেল-ট্রলি সংঘর্ষে দম্পতির মৃত্যু
প্রকাশ:
০১ মে, ২০২৬, ০৭:৩২ বিকাল
নিউজ ডেস্ক |
ফরিদপুরে মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে এক দম্পতির মৃত্যু হয়েছে। তামিম মিয়া (২৫) ও শিবলী (২২) নামের ওই দম্পতি জেলার মধুখালী উপজেলার আশাপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার (১ মে) বিকেল ৩টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের আলতুখান জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তামিম মিয়ার মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী শিবলী। পরে স্থানীয়রা শিবলীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন, ওই দম্পতি মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালক তামিম মিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয়রা শিবলীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের থানায় এখন (সন্ধ্যা ৭টা) পর্যন্ত এ সংক্রান্ত কোনো অভিযোগ আসেনি। আইও/ |