বিদ্যুৎ খাতে অতীতের ওপর দায় চাপিয়ে সমস্যা এড়ানোর সুযোগ নেই’
প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৬, ০৩:৫৫ দুপুর
নিউজ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, বিদ্যুৎ খাত দেশের অন্যতম ভর্তুকির খাত। তারপরেও গরমকালে লোডশেডিংয়ে নাজেহাল হতে হয় এবং সরকারগুলো অতীতের ওপরে চাপায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, বিদ্যুৎ খাতে অতীতের ব্যর্থতা ও দুর্নীতির প্রভাব থাকলেও বর্তমান সরকার দায় এড়াতে পারে না। কারণ বিদ্যুৎ ও জ্বালানি খাতে পরিকল্পনাহীনতা, অদূরদর্শিতা ও দুর্নীতির দায় স্বাধীনতার পরে দেশ পরিচালনাকারী সকল সরকারকেই নিতে হবে।

শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, ফ্যাসিবাদী হাসিনা দুর্নীতির সুযোগ রাখার জন্য বিদ্যুৎ খাতে যে অরাজকতা তৈরি করেছে তার প্রতিফল হয়তো এখনো রয়েছে। কিন্তু জনতা বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় এনেছে কাজ করার জন্য। জঞ্জাল দূর করার জন্য। অতীতের জাবরকাটা আর দেখতে চায় না জনগণ। জনগণ চায় কাজ এবং সমস্যার সমাধান।

জেডএম/