হজপালনে গিয়ে একজনের মৃত্যু
প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৬, ০৬:০৭ সকাল
নিউজ ডেস্ক

পবিত্র হজ পালনে গিয়ে সম্প্রতি মৃত্যুবরণ করেছেন নইম উদ্দীন মন্ডল নামের এক ব্যক্তি।

আজ বুধবার (২২ এপ্রিল) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে প্রকাশ করা হয় এ তথ্য।

জানা যায়, মৃত নইম উদ্দীন মন্ডলের বয়স ৭৫। বাড়ি জয়পুরহাটের সদর উপজেলায়। সৌদি সরকারের আইন অনুযায়ী হজ পালনরত অবস্থায় মৃত্যবরণকারীদের সেখানেই দাফন করা হয়

প্রসঙ্গত, পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ৫১টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, বুধবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছান ৭ হাজার ৮৫৫ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছান। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ২ হাজার ৮৩০ ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছান ১৭ হাজার ৬৯৩ হজযাত্রী।

গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ২১ মে শেষ হবে এ ফ্লাইট পরিচালনা। ৩০ মে থেকে পুনরায় হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ হবে ৩০ জুন।

জেডএম/