
|
শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে কঠোর হোন: ইসলামী ছাত্র আন্দোলন
প্রকাশ:
২২ এপ্রিল, ২০২৬, ০৯:০৫ সকাল
নিউজ ডেস্ক |
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ দেশের শিক্ষাঙ্গনে চলমান সহিংস রাজনীতির উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে বলে মন্তব্য করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ এই কথা বলেন। ছাত্র আন্দোলনের শীর্ষ দুই নেতা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানচর্চার কেন্দ্র হলেও বর্তমানে তা সহিংসতা ও ক্ষমতার দ্বন্দ্বের ময়দানে পরিণত হচ্ছে, যা জাতির ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ। তারা আরও বলেন, ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখার কথা থাকলেও কিছু গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাধারণ শিক্ষার্থীরা রাজনীতির প্রতি বিরূপ হয়ে উঠছে। নেতৃবৃন্দ দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন। জেডএম/ |