
|
১২ খণ্ডের ঈজাহুল মিশকাত নতুন আঙ্গিকে বাজারে
প্রকাশ:
২১ এপ্রিল, ২০২৬, ০৪:৩৯ দুপুর
নিউজ ডেস্ক |
নতুন তারতিব ও নতুন আঙ্গিকে মিশকাত শরিফের বহুল প্রচারিত ব্যাখ্যাগ্রন্থ ঈজাহুল মিশকাত মোট ১২ খণ্ডে বাজারে এসেছে। নতুন তারতিবে সংযোজন করা হয়েছে: ১·সকল হাদিস আরবি এবং ব্যাখ্যাসহ অর্থ ৷ ২·আগের সংস্করণে বাদ পড়া হাদিসগুলোর তাশরিহ ৷ ৩·হাদিস নাম্বার পূর্ণ কিতাব অনুসারে এবং বাব অনুসারে ৷ ৪·সকল হাদিসের তাখরিজ ৷ ৫·হাদিস বর্ণনাকারী তথা রাবীর সংক্ষিপ্ত জীবনী ৷ ৬· ইলমে হাদিস ও ইলমে ফিকহসংক্রান্ত বিস্তারিত একটি মাকালা ৷ যা পরিশিষ্ট হিসেবে কিতাবের শেষ খণ্ডে সংযোজিত থাকবে ৷ ৭·মুকাদ্দামাতুশ শায়খের মতন ও অর্থ ৷ ৮·প্রায় হাদিসে প্রাসঙ্গিক উনওয়ান- শিরোনাম৷ ৯. জটিল শব্দগুলোর সংক্ষিপ্ত তাহকিক ৷ ১০. সময়ের দাবি অনুসারে নিত্যনতুন প্রয়োজনীয় বিষয়ের বিস্তারিত আলোচনা ৷ ব্যাখ্যাগ্রন্থটির লেখক শারেহুল হাদিস আল্লামা রফীক আহমদ রহ.। তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার সাবেক মুহাদ্দিস ও তাফসির বিভাগীয় প্রধান। নতুন তারতিব ও সংযোজন করেছেন তার সাহেবজাদা এবং জামিয়া পটিয়ার ফাজেল মাওলানা রিজওয়ান রফীক জমীরাবাদী। কিতাবটির মূল্য: ৪৫০০ টাকা। কিতাবটি পেতে যোগাযোগ করুন: আশরাফিয়া লাইব্রেরি, আল জামিয়া রোড, পটিয়া, চট্টগ্রাম ৷ মোবাইল 01838424647 মোবাইলে অর্ডার করতে: 01838424647 নাম্বারে ডায়াল করুন ৷ জেডএম/ |