
|
এমপি আমির হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, গ্রেফতারি নির্দেশনা জারি
প্রকাশ:
২১ এপ্রিল, ২০২৬, ১২:৩৮ দুপুর
নিউজ ডেস্ক |
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি নির্দেশনা জারি করেছেন সিরাজগঞ্জের আদালত। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) আদালত জারি করেন এ নির্দেশনা। জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির দায়ে মানহানির মামলায় কুষ্টিয়ার এমপি আমির হামজার বিরুদ্ধে এ নির্দেশনা জারি করা হয়েছে। জানা যায়—এর আগে গত ২৬ মার্চ এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলেও মন্তব্য করেন মুফতি আমির হামজা। মুফতি আমির হামজার বিরুদ্ধে একাধিকবার এমন আপত্তিকর মন্তব্যের অভিযোগ রয়েছে। জেডএম/
|