তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল
প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৬, ০৪:২৬ দুপুর
নিউজ ডেস্ক

তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি ও আহলে শুরা, কাকরাইল মাওলানা ফারুক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (আজ) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওস্থ নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্তেকালের সময় তার বয়স ছিল ৭৪ বছর।

মরহুমের বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পেয়ারাপুর এলাকায়।

তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

ধর্মীয় অঙ্গনে তার ইন্তেকালে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন তাবলীগের মেহনত ও দ্বীনি খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর ইন্তেকালে দেশজুড়ে ধর্মপ্রাণ মানুষের মাঝে শোকের আবহ বিরাজ করছে।

আইও/