বাংলাদেশ খেলাফত মজলিস রূপনগর থানা কমিটি গঠন
প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৬, ০৩:০৩ দুপুর
নিউজ ডেস্ক

বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের আওতাধীন রূপনগর থানা শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত দায়িত্বশীল সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি হাবিবুর রহমান কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা কামাল উদ্দিন ফারুকী, সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী ও বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা মাহমুদুল হাসান আশরাফী।

মিরপুর জোনের তত্ত্বাবধায়ক মুফতি মুহাম্মাদ আব্দুল্লাহ নাটোরীর সভাপতিত্বে এবং সহ-তত্ত্বাবধায়ক জনাব এইচ এম খোকনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের নির্বাহী সদস্য মাওলানা ওবায়দুল্লাহ বিন আব্দুল হাই, মাওলানা ওয়ালিউল্লাহ ইউনুছি, মাওলানা নুরুল্লাহ কাসেমীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

দায়িত্বশীল সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা আহসানুল্লাহ কাসেমীকে সভাপতি এবং জনাব এস এম আলাউল হক রনিকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট রূপনগর থানা কমিটি ঘোষণা করা হয়।

সভায় বক্তারা আগামী ২৪ এপ্রিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত গণসমাবেশ সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি জোর আহ্বান জানান। তারা বলেন, গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নসহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে এই গণসমাবেশ একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।

আইও/