
|
মাওলানা আবু তাহের নদভীর ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ
প্রকাশ:
৩০ মার্চ, ২০২৬, ০৩:২০ দুপুর
নিউজ ডেস্ক |
চট্টগ্রাম জামেয়া ইসলামীয়া পটিয়ার মুহতামিম, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবু তাহের নদভী আজ চট্টগ্রামের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলানা আবু তাহের নদভীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। খেলাফত মজলিস নেতৃদ্বয় মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। দ্বীনি ইলম চর্চা ও শিক্ষাদানে তাঁর সকল অবদান মহান আল্লাহ কবুল করুন এবং তাঁর শূন্যতা পূরণ করে দিন, নেতৃদ্বয় এই কামনা করেন। আইও/ |