মাওলানা আবু তাহের নদভীর ইন্তেকাল, হাইআতুল উলয়ার শোক
প্রকাশ: ৩০ মার্চ, ২০২৬, ০১:৩৩ দুপুর
নিউজ ডেস্ক

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আল-জামেয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রামের মুহতামিম হযরত মাওলানা আবু তাহের নদভী সাহেব আজ  সোমবার (৩০ মার্চ) দুপুর দেড়টায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। 

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর মুহতারাম চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান সাহেব, কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেব এবং শীর্ষ উলামায়ে কেরাম তাঁর ইন্তিকালে শোক প্রকাশ করেছেন। আল্লাহ তা‘আলা তাঁকে মাগফিরাত দান করুন এবং জান্নাতে উচ্চ মাকাম দান করুন।