
|
কাজী সিকান্দারের ইন্তেকালে খেলাফত মজলিস ফেনী জেলা শাখার শোক
প্রকাশ:
২৫ মার্চ, ২০২৬, ১১:০৮ দুপুর
নিউজ ডেস্ক |
ফেনী সাহিত্য ফোরামের সভাপতি এবং বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের আইন ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী সিকান্দারের আকস্মিক ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খেলাফত মজলিস ফেনী জেলা শাখার নেতারা। শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘কাজী সিকান্দার ছিলেন ফেনীর সাহিত্য অঙ্গনের এক নিবেদিতপ্রাণ অভিভাবক। লেখক ও সাহিত্যিকদের ঐক্যবদ্ধ করতে তাঁর নিরলস প্রচেষ্টা ফেনীর মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তাঁর এই আকস্মিক চলে যাওয়া আমাদের জন্য অত্যন্ত বেদনার এবং অপূরণীয় ক্ষতির।’ বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ‘আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মকাম দান করেন এবং শোকবিহ্বল পরিবারকে এই কঠিন শোক সইবার ধৈর্য দান করেন।’ প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্র সৈকত ভ্রমণ শেষে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। এমএম/ |