
|
আল হাইআতুল উলইয়ায় জামিআ রাব্বানিয়ার অসাধারণ ফলাফল
প্রকাশ:
২৪ মার্চ, ২০২৬, ০৭:১৮ বিকাল
নিউজ ডেস্ক |
বেফাকে শীর্ষ মেধাস্থান অর্জনকারী প্রতিষ্ঠান জামিআ রাব্বানিয়া আরাবিয়া এবার আল হাইআতুল উলইয়ার কেন্দ্রীয় পরীক্ষায়ও অসাধারণ ফলাফল অর্জন করেছে। ৪৬ জন পরীক্ষার্থীর মাঝে ৫ জন মেধাতালিকায় এবং ৪১ জন মুমতাজ হয়েছে। এ বছর বেফাকেও ১৯১ জন মেধা স্থান পেয়ে দেশের সর্বোচ্চ গড় অর্জন করে সর্ব শীর্ষ স্থান লাভ করেছে এই জামিআ। প্রতি বছর এখান থেকে ফারেগ হওয়া ফুযালাগণ দেশের উল্লেখযোগ্য মাদরাসাগুলোতে তাদরীস-তালীমসহ ধর্মীয় অঙ্গনের বিভিন্ন শাখায় অত্যন্ত সুনামের সাথে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। উল্লেখ্য, আগামী ৬ শাউয়াল, ২৬ মার্চ বৃহস্পতিবার জামিআ রাব্বানিয়ায় সকল বিভাগে নতুন ছাত্র ভর্তি নেওয়া হবে। কোটা খালি থাকলে ৭ শাউয়ালও ভর্তি চলবে। এমএম/ |