
|
ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা
প্রকাশ:
২৩ মার্চ, ২০২৬, ১০:২৫ দুপুর
নিউজ ডেস্ক |
পরিবার-পরিজনের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন শেষে আবার ঢাকায় কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।। নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণের জন্য এ সব যাত্রীর একটি বড় অংশ ট্রেনকে বেছে নিয়েছেন। এখন পর্যন্ত তেমন কোনো ভোগান্তি ছাড়াই যাত্রীরা ঢাকায় পৌঁছাতে পারছেন বলে জানা গেছে। সোমবার (২৩ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, বিভিন্ন জেলা থেকে ট্রেনে করে যাত্রীরা ঢাকায় ফিরছেন। স্টেশনে যাত্রীদের ভিড় থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ টিকিটধারী যাত্রীদেরই স্টেশনে প্রবেশ ও বের হওয়ার সুযোগ দিচ্ছে। ঈদযাত্রার সময় যেমন টিকিট যাচাই করে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, ফিরতি যাত্রাতেও একই নিয়ম অনুসরণ করা হচ্ছে। রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, ঈদের ছুটি শেষে ধীরে ধীরে রাজধানীতে মানুষের ফেরা শুরু হয়েছে। আগামী কয়েকদিন এই যাত্রীচাপ অব্যাহত থাকতে পারে। তবে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এমএম/ |