
|
সানাবিয়া উলিয়ায় ছাত্রীদের মধ্যে সেরা দশে যারা
প্রকাশ:
১৮ মার্চ, ২০২৬, ০১:৩৫ দুপুর
নিউজ ডেস্ক |
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৯৫ শতাংশ। বুধবার (১৮ মার্চ) রাজধানীর বেফাক মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। এবারের পরীক্ষায় সানাবিয়া উলিয়া স্তরে মেধা তালিকায় শীর্ষ ১০টি স্থান অধিকারী ছাত্রীদের নাম ও তাদের মাদরাসার তালিকা নিচে তুলে ধরা হলো: ১. ফারিহা সুলতানা আফিফা (আল জামেয়াতুত্তায়্যিবা, হবিগঞ্জ), হুমায়রা হাসনাত (ফাতিমাতু যযাহরা রা. মহিলা মাদ্রাসা, ঢাকা), আবিদা বিনতে মাসউদ (রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসা, নারায়ণগঞ্জ) এবং নাজিফা বিনতে বেলাল (জামিয়া উসমানিয়া দারুল উলুম সাতাইশ মহিলা মাদ্রাসা, গাজীপুর) (প্রাপ্ত নম্বর: ৬৫)। ২. ফাহমিদা সুলতানা (জামিয়া রাহেলা পারভীন, নেত্রকোণা) এবং নুসাইবা বিনতে মাওলা (ফাতিমাতু যযাহরা রা., ঢাকা) সহ মোট ৭ জন (প্রাপ্ত নম্বর: ৬৪)। ৩. ফাবিহা মেহজাবিন (ফাতিমাতু যযাহরা রা., ঢাকা) এবং সুমাইরা জাফীরা রহমান (জামিয়া সাহবানিয়া দারুল উলুম, ঢাকা) সহ মোট ১৩ জন (প্রাপ্ত নম্বর: ৬৩)। ৪. ফারিহা সুলতানা (আল-জামেয়াতুত্তায়্যিবাহ, সিলেট) ও মায়মুনা আক্তার (জামিয়া মিফতাহুল জান্নাত, নেত্রকোনা) সহ অন্যান্যরা (প্রাপ্ত নম্বর: ৬২)। ৫. আফিফা নাফিসা (জামিয়া উসমানিয়া দারুল উলুম সাতাইশ, গাজীপুর) সহ অন্যান্যরা (প্রাপ্ত নম্বর: ৬১)। ৬. মুন্নিকা আফরিন মুন্নী (আল জামিয়া মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা, গাজীপুর) সহ অন্যান্যরা (প্রাপ্ত নম্বর: ৬০)। ৭. হালিমা সাদিয়া বিনতে রহমত (উম্মে কুলসুম রাঃ মহিলা মাদ্রাসা, কুমিল্লা) সহ অন্যান্যরা (প্রাপ্ত নম্বর: ৫৯)। ৮. মোসা. উমামা আক্তার হাজেরা (রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসা, নারায়ণগঞ্জ) সহ অন্যান্যরা (প্রাপ্ত নম্বর: ৫৮)। ৯. মোছা. সুমাইয়া খাতুন (ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসা, চুয়াডাঙ্গা) সহ অন্যান্যরা (প্রাপ্ত নম্বর: ৫৭)। ১০. মোছা. তানজিলা আক্তার সুরভী (জামিয়া শরইয়্যাহ মহিলা মাদ্রাসা, হবিগঞ্জ) সহ অন্যান্যরা (প্রাপ্ত নম্বর: ৫৬) আইএইচ/ |