
|
শবে কদর উপলক্ষে বায়তুল মোকাররমে দোয়া ও আলোচনা সভা
প্রকাশ:
১৫ মার্চ, ২০২৬, ০৯:৩৫ রাত
নিউজ ডেস্ক |
পবিত্র শবেকদর উপলক্ষে আগামীকাল সোমবার (১৬ মার্চ) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বাদ মাগরিব এই অনুষ্ঠান শুরু হবে। রোববার (১৫ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের পরিবেশে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। বায়তুল মোকাররমে অনুষ্ঠিত আলোচনা সভায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল কদরের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান কাসেমি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান, এবং সভাপতিত্ব করবেন ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পবিত্র শবেকদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিতেও অনুরূপ আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিদের এসব মাহফিলে অংশগ্রহণের জন্য সংস্থাটি আহ্বান জানিয়েছে। আইএইচ/ |