
|
মিরপুরের প্রিন্স বাজারকে ৫০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের
প্রকাশ:
১৩ মার্চ, ২০২৬, ০২:৩৮ দুপুর
নিউজ ডেস্ক |
রাজধানীর মিরপুরে ভোক্তাকে চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ না করায় প্রিন্স বাজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৩ মার্চ) মিরপুর-১ নম্বর সার্কেল আউটলেটে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। র্যাব জানায়, গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায় যে, প্রিন্স বাজারের ওই আউটলেটে ৫ লিটারের সয়াবিন তেলের দুটি কন্টেইনার কিনতে হলে ক্রেতাদের অতিরিক্ত তিন হাজার টাকার পণ্য কিনতে বাধ্য করা হচ্ছিল। পরে প্রতিষ্ঠানটিকে সতর্ক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের বলেন, প্রথমবারের মতো সতর্কতামূলকভাবে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মাধ্যমে সারা দেশে একটি বার্তা দেওয়া হচ্ছে— সরকারি নির্দেশনা ছাড়া কোনো প্রতিষ্ঠান যেন রেশনিং বা শর্তসাপেক্ষে পণ্য বিক্রি না করে। আইএইচ/ |