
|
রমজানে আফগানিস্তানজুড়ে ফের পকিস্তানি বাহিনীর বিমান হামলা
প্রকাশ:
১৩ মার্চ, ২০২৬, ১১:৫৯ দুপুর
নিউজ ডেস্ক |
আফগানিস্তানের রাজধানী কাবুলসহ সীমান্তবর্তী কয়েকটি প্রদেশে শুক্রবার (১৩ মার্চ) নতুন করে ফের অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। আফগান পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জারদান পাকিস্তানি হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইসলামাবাদের চালানো হামলা শহরের আবাসিক বাড়িতে আঘাত হেনেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, হামলায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। তালেবানের কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানের হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত ক্রসিংয়ে ফের তুমুল গোলাগুলিপাকিস্তান-আফগানিস্তান সীমান্ত ক্রসিংয়ে ফের তুমুল গোলাগুলি তবে পাকিস্তান দাবি করেছে, তাদের হামলায় কোনো বেসামরিক মানুষ নিহত হয়নি। জাতিসংঘের আফগানিস্তান মিশন ইউনামা জানিয়েছে, পাকিস্তানের সামরিক অভিযানে ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত আফগানিস্তানে অন্তত ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে ২৪ জন শিশু। এনএইচ/ |